অস্ত্র ও মাদক উদ্ধার,
অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সারা দেশের মধ্যে প্রথম
স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পুলিশ
সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএমকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট)
ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ সভায় এই পুরস্কার
প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পুলিশ সুপার
মো. আনিসুজ্জামানের হাতে শ্রেষ্ঠত্বের এই পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।
রোববার (৬ সেপ্টেম্বর)
দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত
করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান জোরদার, জননিরাপত্তা
নিশ্চিত করা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকার
জন্য কুমিল্লা জেলা পুলিশকে এই মর্যাদা দেওয়া হয়েছে।
পুরস্কার পাওয়ার
পর এক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘এই অর্জন আমাদের পুরো টিমের
সমন্বিত প্রচেষ্টার ফল। এমন স্বীকৃতি কাজের গতি ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। কুমিল্লা
জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’ তিনি আরও বলেন,
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা অপরিহার্য।
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন