সংবাদ

গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৬২

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৬২
ছবি : সংবাদ

গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

মারা যাওয়া আনিসুর রহমান গাজীপুর মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডের বাঙ্গালগাছ এলাকার আনজত আলীর ছেলে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন এবং তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত গাজীপুরে ১ হাজার ৫৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৪ জন। অথচ গত বছর (২০২৫) পুরো সময়ে জেলায় ডেঙ্গুতে মাত্র একজনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় এবার বছরের মাঝপথেই প্রাণহানি চারজনে দাঁড়িয়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

হাসপাতালের তথ্যমতে, চিকিৎসাধীন ১২৫ জনের মধ্যে পুরুষ ওয়ার্ডে ৬২ জন, নারী ওয়ার্ডে ৪৭ জন এবং শিশু বিভাগে ১৪ জন ভর্তি রয়েছেন। এছাড়া কেবিনে রয়েছেন ২ জন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতালমুখী হলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ও সচেতনতা জরুরি। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৬২

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

মারা যাওয়া আনিসুর রহমান গাজীপুর মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডের বাঙ্গালগাছ এলাকার আনজত আলীর ছেলে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন এবং তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত গাজীপুরে ১ হাজার ৫৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৪ জন। অথচ গত বছর (২০২৫) পুরো সময়ে জেলায় ডেঙ্গুতে মাত্র একজনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় এবার বছরের মাঝপথেই প্রাণহানি চারজনে দাঁড়িয়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

হাসপাতালের তথ্যমতে, চিকিৎসাধীন ১২৫ জনের মধ্যে পুরুষ ওয়ার্ডে ৬২ জন, নারী ওয়ার্ডে ৪৭ জন এবং শিশু বিভাগে ১৪ জন ভর্তি রয়েছেন। এছাড়া কেবিনে রয়েছেন ২ জন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতালমুখী হলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ও সচেতনতা জরুরি। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত