সংবাদ

৫১৩ দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ৪৮১ জনের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

৫১৩ দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ৪৮১ জনের
ছবি : সংগৃহীত

দেশের সড়ক-মহাসড়কগুলোতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে মোট ৫১৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮১ জন। এসব ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬৪ জন।

নিহতদের মধ্যে ৬১ জন নারী এবং ৫৮ জন শিশু রয়েছে, যা দেশের সড়ক নিরাপত্তার করুন চিত্রকেই নতুন করে উন্মোচন করেছে। বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) আগস্ট মাসের সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুর মিছিলে সবচেয়ে বড় অংশীদার হিসেবে এবারও শীর্ষে রয়েছে মোটরসাইকেল। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ। আর মোট সংঘটিত দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশই ছিল মোটরসাইকেল সংক্রান্ত। এছাড়া সড়কগুলোতে চলতে গিয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পথচারীদের ১০২ জনের প্রাণহানি ঘটেছে, যা মোট নিহতের ২১ দশমিক ২০ শতাংশ। এর বাইরে বিভিন্ন যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, মোটরসাইকেল চালক ও আরোহী ছাড়াও বাস যাত্রী ৩৭ জন, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, লরি ও ড্রাম ট্রাকের ৫১ জন এবং মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপের ১১ জন আরোহী নিহত হয়েছেন। পাশাপাশি থ্রি-হুইলার যেমন অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইক, সিএনজি ও লেগুনার ৭৮ জন যাত্রী এবং নসিমন, ভটভটির মতো স্থানীয়ভাবে তৈরি যানবাহনের ২১ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। রিকশা ও বাইসাইকেলের পাঁচজন আরোহীও এই মৃত্যুর তালিকা থেকে বাদ যাননি।

সড়কের ধরন ও সময় পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, যার সংখ্যা ২১৭টি বা ৪২ দশমিক ৩০ শতাংশ। জাতীয় মহাসড়কে ১৬৩টি, গ্রামীণ সড়কে ৬২টি এবং শহরের সড়কে ৭১টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সংঘটিত এসব দুর্ঘটনায় মোট ৭৪৯টি যানবাহন সম্পৃক্ত ছিল।

অন্যদিকে সড়ক পথের পাশাপাশি আগস্ট মাসে সাতটি নৌ-দুর্ঘটনায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন এবং ৩৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। বিশৃঙ্খলার পাশাপাশি বেপরোয়া গতি ও আইন অমান্য করার প্রবণতাই এই মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

৫১৩ দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ৪৮১ জনের

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত