সংবাদ

বেনাপোল সীমান্তে ১৬ লাখ টাকার পণ্য ও মাদক জব্দ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

বেনাপোল সীমান্তে ১৬ লাখ টাকার পণ্য ও মাদক জব্দ
ছবি : সংবাদ

যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনভর পৃথক এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য ও মাদক পাচার হচ্ছে-এমন গোপন খবরের ভিত্তিতে আজ দিনভর বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে ব্যাটালিয়নের বিশেষ টহল দলসহ ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির সদস্যরা অংশ নেন।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ, ১২৯টি শাড়ি, ৫৭১টি প্রসাধনসামগ্রী, ৫টি কম্বল, ২ কেজি কিশমিশ, বিপুল পরিমাণ জিরা ও চকলেটসহ বিভিন্ন সামগ্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদক ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে বিজিবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে ১৬ লাখ টাকার পণ্য ও মাদক জব্দ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনভর পৃথক এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য ও মাদক পাচার হচ্ছে-এমন গোপন খবরের ভিত্তিতে আজ দিনভর বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে ব্যাটালিয়নের বিশেষ টহল দলসহ ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির সদস্যরা অংশ নেন।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ, ১২৯টি শাড়ি, ৫৭১টি প্রসাধনসামগ্রী, ৫টি কম্বল, ২ কেজি কিশমিশ, বিপুল পরিমাণ জিরা ও চকলেটসহ বিভিন্ন সামগ্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদক ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে বিজিবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত