সংবাদ

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না–ও হতে পারে: ট্রাম্পের জ্বালানিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না–ও হতে পারে: ট্রাম্পের জ্বালানিমন্ত্রী
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তিনি ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক আলোচনার পরিবর্তে তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করার পথেই হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন।

রোববার (৬ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন, ‘ইরানের সঙ্গে হয়তো কোনো পরমাণু চুক্তি হবে না। এর পরিবর্তে তাদের সক্ষমতা ধ্বংস করে দেওয়াটাই বড় লক্ষ্য হতে পারে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে রাইটের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিচ্ছি। তারা যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এবং তৈরি করলেও যেন তা প্রয়োগ করতে না পারে, আমরা সেই চেষ্টাই করছি।’

সাবেক এই জ্বালানি ব্যবসায়ী আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন। সম্ভবত ইরানের পরবর্তী প্রশাসনের জন্য এই অপেক্ষা দীর্ঘ হতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এই সংঘাতকে ‘ছোট ঘটনা’ (স্মল পটেটোস) বলে অভিহিত করলেও পরিস্থিতি ভিন্ন কথা বলছে। জুলাই মাসে দুই দেশের সমঝোতা ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং মার্কিন নৌ-অবরোধের ফলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এই সংঘাতকে বড় যুদ্ধ হিসেবে স্বীকার না করার প্রবণতা দেখা গেছে। সম্প্রতি এক ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, সেখানে এখন কোনো ‘সক্রিয় গোলাগুলি’ হচ্ছে না। তবে রাইট জানিয়েছেন, মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না–ও হতে পারে: ট্রাম্পের জ্বালানিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তিনি ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক আলোচনার পরিবর্তে তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করার পথেই হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন।

রোববার (৬ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন, ‘ইরানের সঙ্গে হয়তো কোনো পরমাণু চুক্তি হবে না। এর পরিবর্তে তাদের সক্ষমতা ধ্বংস করে দেওয়াটাই বড় লক্ষ্য হতে পারে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে রাইটের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিচ্ছি। তারা যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এবং তৈরি করলেও যেন তা প্রয়োগ করতে না পারে, আমরা সেই চেষ্টাই করছি।’

সাবেক এই জ্বালানি ব্যবসায়ী আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন। সম্ভবত ইরানের পরবর্তী প্রশাসনের জন্য এই অপেক্ষা দীর্ঘ হতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এই সংঘাতকে ‘ছোট ঘটনা’ (স্মল পটেটোস) বলে অভিহিত করলেও পরিস্থিতি ভিন্ন কথা বলছে। জুলাই মাসে দুই দেশের সমঝোতা ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং মার্কিন নৌ-অবরোধের ফলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এই সংঘাতকে বড় যুদ্ধ হিসেবে স্বীকার না করার প্রবণতা দেখা গেছে। সম্প্রতি এক ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, সেখানে এখন কোনো ‘সক্রিয় গোলাগুলি’ হচ্ছে না। তবে রাইট জানিয়েছেন, মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণ করবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত