সংবাদ

যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম

যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি : সংগৃহীত

বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাইকাজের জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ শুক্রবার টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের বিষয়টি অবহিত করা হয়।

পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে মেরামতের কাজ পরিচালনা করা হবে। একই সঙ্গে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কাটা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে, সেগুলো হলো–ব্রাহ্মণপাড়া বাজার ও সংলগ্ন এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণপাড়া থানা এলাকা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ পুনর্ধারণ করা হবে; আবার ক্ষেত্রবিশেষে কাজের সুবিধার্থে সামান্য বাড়তি সময় লাগতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ব্রাহ্মণপাড়া জোনাল অফিস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাইকাজের জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ শুক্রবার টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের বিষয়টি অবহিত করা হয়।

পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে মেরামতের কাজ পরিচালনা করা হবে। একই সঙ্গে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কাটা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে, সেগুলো হলো–ব্রাহ্মণপাড়া বাজার ও সংলগ্ন এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণপাড়া থানা এলাকা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ পুনর্ধারণ করা হবে; আবার ক্ষেত্রবিশেষে কাজের সুবিধার্থে সামান্য বাড়তি সময় লাগতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ব্রাহ্মণপাড়া জোনাল অফিস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত