সংবাদ

ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
ছবি : সংগৃহীত

ইউরোপের বিভিন্ন দেশ থেকে অবৈধ ও নথিপত্রহীন ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সার্বিক সহযোগিতায় ফেরত আসা এসব প্রবাসীকে জরুরি সহায়তা, প্রাথমিক কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে নিরাপদে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রত্যাগত ব্যক্তিদের বিষয়ে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, একটি বিশেষ ফ্লাইটে করে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে আসা মোট ৩৫ বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা দেওয়া হয়। পরবর্তীতে পেশাগত কাউন্সেলিং ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদেরকে পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকেই সবচেয়ে বেশি প্রবাসী ফেরত এসেছেন বলে জানা গেছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত