সংবাদ

কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত এসআই ও বিএনপি নেতা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত এসআই ও বিএনপি নেতা
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কে রাতের টহল ডিউটি ও পরোয়ানা তামিলকাজের সময় কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় রাতে টহল ও আসামি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। টহল দেওয়ার সময় মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন তারা। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাদের সজোড়ে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় এসআই মিজানুর রহমান, শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) জাবেদ ওমর, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মারাত্মক আহত হন। স্থানীয় এক রিকশাচালক ও পথচারী তাদের উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ৩টা ৫৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টা ৪৭ মিনিটে মারা যান এসআই মিজানুর রহমান। দুর্ঘটনায় আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানের ধাক্কায় এসআই মিজানুর রহমান গাড়িটির সঙ্গে আটকে গেলে ঘাতক চালক তাকে প্রায় আধা কিলোমিটার পথ হেঁচড়ে টেনে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে ঘোড়াশালের দিকে পালিয়ে যান।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত এসআই ও বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত