সংবাদ

ভয়ঙ্কর রূপে আসছে টাইফুন চাম্পি: হাজারের বেশি ফ্লাইট বাতিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

ভয়ঙ্কর রূপে আসছে টাইফুন চাম্পি: হাজারের বেশি ফ্লাইট বাতিল
ছ‌বি: সংগৃ‌হিত

উত্তাল সমুদ্র, ঝোড়ো বাতাস আর মুষলধারে বৃষ্টির আশঙ্কায় ধীরে ধীরে ঘনিয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি। পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ানে স্কুল, অফিস ও শেয়ারবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝড়ের প্রভাবে তাইওয়ান ও জাপানে বাতিল হয়েছে হাজারের বেশি ফ্লাইট।

​বিবিসির তথ্য অনুযায়ী, টাইফুন চাম্পি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের কাছ দিয়ে অগ্রসর হচ্ছে। ঝড়টির প্রভাবে আগামী শনিবার পর্যন্ত দ্বীপটিতে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যেতে পারে। কোথাও কোথাও ৯০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে টাইফুনটি সরাসরি স্থলভাগে আঘাত হানবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তাইওয়ানের ২২টি কাউন্টি ও শহরের প্রায় সব জায়গায় শুক্রবার স্কুল-কলেজ ও অফিসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে মূল দ্বীপের পশ্চিমে অবস্থিত কিনমেন কাউন্টিতে স্বাভাবিক নিয়মে কাজকর্ম ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। ঝড়ের আশঙ্কায় তাইওয়ানের শেয়ারবাজারও বন্ধ রাখা হয়েছে।

​তাইওয়ানের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ২৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল ও ফেরি চলাচলও বন্ধ রয়েছে এবং ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে কিছু মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। টাইফুনের প্রভাবে এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এছাড়া নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এক হাজারের বেশি মানুষকে। দ্বীপটির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং রাজধানী তাইপের কিছু এলাকায় গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

​তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত ঝড়ের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং বিশেষ করে দ্বীপটির উত্তরাঞ্চলে প্রবল বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে উপকূল ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকতে জনগণকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

​এদিকে, টাইফুন চাম্পির প্রভাবে জাপানের চারটি বিমান সংস্থার ১৬০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারে প্রায় ৮ হাজার ৪০০টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে ওকিনাওয়া ইলেকট্রিক পাওয়ার।

জাপানের বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) জানিয়েছে, টাইফুনের কারণে শুক্রবার মিয়াকো ও ইশিগাকি বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে জাপান এয়ারলাইনস তাইপে সংশান ও তাইওয়ান তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতকারী ফ্লাইটও বাতিল করেছে।

​টাইফুন চাম্পি চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার ফিলিপাইন সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৯৮ কিলোমিটারে পৌঁছায়, যা ক্যাটাগরি ৫ মাত্রার হারিকেনের সমান। এই গতিবেগের কারণে শুরুতে ঝড়টিকে সুপার টাইফুন হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

তবে গত বুধবার সাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ে। শুক্রবার বিকেলে ঝড়টির বাতাসের ঝাপটার গতিবেগ ছিল ঘণ্টায় ১৯১ কিলোমিটার। তা সত্ত্বেও এর প্রভাবে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ভয়ঙ্কর রূপে আসছে টাইফুন চাম্পি: হাজারের বেশি ফ্লাইট বাতিল

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত