সংবাদ

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রশাসনিক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।
​নতুন আদেশ অনুযায়ী, পিওএম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাদিয়া আফরোজ সুসাধকে ট্রাফিক পল্লবী জোনে এবং ট্রাফিক পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছিন তিসাকে ট্রাফিক বাড্ডা জোনে বদলি করা হয়েছে।
এছাড়া রমনা জোনের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার সৌমিক হাসানকে ট্রাফিক গুলশান জোনে এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল অপরাধ বিভাগের খান মাহমুদ হাসানকে ট্রাফিক মহাখালী জোনের নতুন সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রশাসনিক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।
​নতুন আদেশ অনুযায়ী, পিওএম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাদিয়া আফরোজ সুসাধকে ট্রাফিক পল্লবী জোনে এবং ট্রাফিক পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছিন তিসাকে ট্রাফিক বাড্ডা জোনে বদলি করা হয়েছে।
এছাড়া রমনা জোনের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার সৌমিক হাসানকে ট্রাফিক গুলশান জোনে এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল অপরাধ বিভাগের খান মাহমুদ হাসানকে ট্রাফিক মহাখালী জোনের নতুন সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত