সংবাদ

পাকিস্তানের ব্যাটিং ধস, প্রথম দিনেই বিপদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

পাকিস্তানের ব্যাটিং ধস, প্রথম দিনেই বিপদ
ছবি : সংগৃহীত

সিরিজের শেষ টেস্টেও পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার ধারা অব্যাহত। ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। জবাবে প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। ফলে হাতে ৬ উইকেট নিয়ে ২৩ রানের লিড পেয়েছে স্বাগতিক দল।

বুধবার (৯ সেপ্টেম্বর) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরু থেকেই ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় ৪৮ রানেই পাঁচ ব্যাটসম্যানকে হারায় তারা। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

দেড় বছর পর টেস্ট দলে ফেরা সাইম আইয়ুবও ইনিংস বড় করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে ওলি রবিনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্রুতই বড় বিপদে পড়ে পাকিস্তান।

তবে একপ্রান্ত আগলে রাখেন সৌদ শাকিল। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৪৭ বলে ৪৩ রান করেন তিনি, ইনিংসে ছিল সাতটি চার। তার বিদায়ের পর মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলী মিলে শেষ দিকে ২৬ রান যোগ করেন। পাকিস্তানের ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ রানের জুটি।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশ টাং। ৪২ রানে চারটি উইকেট নেন তিনি। ওলি রবিনসন ও জোফরা আর্চার পেয়েছেন তিনটি করে উইকেট।

পাকিস্তানকে দ্রুত অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ডও। ৩৯ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। এরপর চতুর্থ উইকেটে এমিলিও গে ও হ্যারি ব্রুকের ১০৪ রানের জুটি স্বাগতিকদের ইনিংসের গতিপথ বদলে দেয়।

৬০ রান করে গে অভিষিক্ত রাজাউল্লাহর বলে বোল্ড হন। তবে ব্রুক দিন শেষ করেছেন ৫২ রানে অপরাজিত থেকে। তার সঙ্গে অপরাজিত আছেন ড্যান লরেন্স

এদিকে পাকিস্তানের ব্যাটিং দুর্দশার আরেকটি নজির দেখা গেছে এই ইনিংসে। টানা পঞ্চম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হলো দলটি। এর মধ্যে সর্বশেষ তিন ইনিংসেই পাকিস্তানের সংগ্রহ ১৫০ রানের নিচে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৩.৫ ওভারে ১৩৩ রান (সৌদ শাকিল ৪৩, মোহাম্মদ আব্বাস ২১; জশ টাং ৪/৪২, ওলি রবিনসন ৩/১৫, জোফরা আর্চার ৩/২৫)।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৯ ওভারে ১৫৬/৪ (এমিলিও গে ৬০, হ্যারি ব্রুক ৫২*, বেন ডাকেট ১১; রাজাউল্লাহ ২/৪২)।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের ব্যাটিং ধস, প্রথম দিনেই বিপদ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত