বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা’র জমজমাট উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনের দিনেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গতি ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রতিযোগিতার প্রথম দিনের লড়াই। এবারের সামার অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে পুরুষ ও নারী উভয় বিভাগেই নিজেদের পুরোনো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দেশের দ্রুততম মানব ও মানবী। বাংলাদেশ নৌবাহিনীর এই দুই তারকা অ্যাথলেট ইমরানুর রহমান ও শিরিন আক্তার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথম স্থান অধিকার করেছেন।
পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় মাত্র ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তার ঠিক পেছনে ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন একই দলের মোহাম্মদ ইসমাইল। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট তারেক রহমান ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন।
অন্যদিকে, নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন দ্রুততম মানবী শিরিন আক্তার। এই ইভেন্টে ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন এবং ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
দৌড় প্রতিযোগিতা শেষে নিজের এই সাফল্যে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন নারী বিভাগের সেরা অ্যাথলেট শিরিন আক্তার। জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় তিনি জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম স্থান অধিকার করতে পেরে অসাধারণ লাগছে। পাশাপাশি এই সাফল্যের পেছনে নিজের সতীর্থ, কোচ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
অন্যদিকে, ১০০ মিটারে নিজের শ্রেষ্ঠত্ব সাফল্যের সঙ্গে ধরে রাখতে পারায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন ইমরানুর রহমানও।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন