রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পরিত্যক্ত সাততলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, মহাখালীতে এস কে এস টাওয়ারের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিত্যক্ত ভবনটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। আগুনে কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও পাওয়া যায়নি।
\

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পরিত্যক্ত সাততলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, মহাখালীতে এস কে এস টাওয়ারের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিত্যক্ত ভবনটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। আগুনে কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও পাওয়া যায়নি।
\

আপনার মতামত লিখুন