সংবাদ

ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে আঘাত হেনেছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা অঞ্চলের কাছাকাছি এলাকা এই কম্পনে কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে। ভূগর্ভের বেশ গভীরে কম্পনটির সৃষ্টি হওয়ায় প্রাথমিক প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে আঘাত হেনেছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা অঞ্চলের কাছাকাছি এলাকা এই কম্পনে কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে। ভূগর্ভের বেশ গভীরে কম্পনটির সৃষ্টি হওয়ায় প্রাথমিক প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত