সংবাদ

বাংলাদেশ-জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গতি আসছে

মহসীন ইসলাম টুটুল, টোকিও থেকে
মহসীন ইসলাম টুটুল, টোকিও থেকে
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

বাংলাদেশ-জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গতি আসছে
ছবি : সংবাদ

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে জাপান-বাংলাদেশ যৌথ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (JBCCEC) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে।

আজ ২৬ অক্টোবর জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন। একই সাথে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

বৈঠককালে মাসুমি কাকিনোকি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।

​বৈঠকে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পসহ সম্ভাবনাময় খাতগুলোতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (PPP) মাধ্যমে এসব খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের সহযোগিতার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন তিনি।

​দেশীয় বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্কার, বিনিয়োগসংক্রান্ত অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের মাধ্যমে জাপানি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার সুযোগ আরও সম্প্রসারণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​উচ্চপর্যায়ের এই সাক্ষাৎকালে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে গত ১১ অক্টোবর রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিল মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে মারুবেনি করপোরেশনের সাথে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গতি আসছে

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত