পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী পাহাড়িদের মাত্র পাঁচ শতাংশ অস্ত্রধারী সন্ত্রাসীর কাছে বাকি ৯৫ শতাংশ সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ ও ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কাজী মজিবর রহমান বলেন, ‘পাহাড়ের ৯৫ শতাংশ মানুষই শান্তি চায়। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক শান্তিচুক্তি বাতিল করতে হবে।’
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সরকার অত্যন্ত আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আন্তরিক বলেই এসব গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছেন। এ ছাড়া মীর হেলালকে পার্বত্য প্রতিমন্ত্রী এবং প্রথমবারের মতো ওয়াদুদ ভুইয়াকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
এসব কমিটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, স্বীকৃতি প্রদান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন নাগরিক পরিষদের চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিরুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন