মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো মো. রাসেল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া মো. মারুফ হোসেন (১৯) ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা এবং নিখোঁজ মো. রাসেল পটুয়াখালীর বাসিন্দা। তারা উভয়ই ‘শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড’-এর স্টাফ ছিলেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন স্টাফ গোসল করতে নদীতে নামেন। তাদের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও রাসেল গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এরপর মঙ্গলবার সকাল আটটা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করে ডুবুরি দল। দুপুর তিনটার দিকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, নিখোঁজ অপর ব্যক্তি মো. রাসেলকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন