মৌলভীবাজারে পুলিশের এক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় তৈরি ফুচকা আটক করা হয়েছে। এ সময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই পণ্যসহ তাদের গ্রেপ্তার করে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত ভারতীয় ফুচকার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ৭২ হাজার ৬৫০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া গ্রামের মৃত নজরুলের ছেলে মো. আমিনুর রহমান (৪০), একই গ্রামের সাহাব উদ্দিন হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪) এবং সিলেটের গোয়াইনঘাট থানার বগাইয়া হাওর গ্রামের শেখ সেলিম মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮)।
এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন