সংবাদ

ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

মহসীন ইসলাম টুটুল, টোকিও (জাপান) থেকে
মহসীন ইসলাম টুটুল, টোকিও (জাপান) থেকে
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ছবি : সংগৃহীত

চার দিনের সরকারি সফর শেষে জাপানের রাজধানী টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইনসের উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর ফ্লাইটটি টোকিও ত্যাগ করে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। ত্রুটি মেরামতের পর রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) বিমানটি ঢাকার পথে উড়াল দেয়।

এর আগে বৃহস্পতিবার ভোরে টোকিও থেকে বুলেট ট্রেনে চড়ে জাপানের নাগোয়ায় যান প্রধানমন্ত্রী। সকালে তিনি বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার বিখ্যাত মোতোমাচি কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি স্বয়ংক্রিয় গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে টয়োটার প্রথম ঐতিহাসিক প্রাইভেট কারে ওঠার আমন্ত্রণ জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তার সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন।

১৯৩৫ সালে টয়োডা পরিবারের তৈরি প্রথম প্রোটোটাইপ ‘টয়োডা মডেল এ১’-এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি হয়েছিল প্রথম যাত্রীবাহী গাড়ি ‘টয়োডা মডেল এএ’। বর্তমানে জাপানের সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে এই ঐতিহাসিক মডেলের প্রতিরূপ।

পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারখানা পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের অটোমোবাইল খাতের উন্নয়ন, উন্নত প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে নতুন কর্মসংস্থান ও জাপানি বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখাকে গুরুত্ব দেওয়া হয়। পরে টয়োটা সুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী।

​এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। প্রবাসীদের আশা, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। বিশেষ করে জাপানের শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি, ন্যায্য মজুরি, নিরাপদ অভিবাসন এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত