নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
পরিপত্র অনুযায়ী, নভেম্বরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয় করা হয়। ২১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়।
ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন