সংবাদ

আরএফএল গ্রুপে ম্যানেজার পদে চাকরি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

আরএফএল গ্রুপে ম্যানেজার পদে চাকরি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘সিনিয়র ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে মোট দুইজনকে নিয়োগ দেওয়া হবে।

ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম ও যোগ্যতা

আরএফএল গ্রুপের প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে সিনিয়র ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

প্রার্থীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

বেতন ও চাকরির ধরন

এটি একটি ফুলটাইম বেসরকারি চাকরি। নির্বাচিত প্রার্থীর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা এবং প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের ঢাকা ও হবিগঞ্জ জেলায় কাজ করতে হতে পারে। তাই আবেদনকারীদের উল্লিখিত কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা

আরএফএল গ্রুপের এই পদে আবেদন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করার শেষ সময় ৬ অক্টোবর।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে

যেভাবে আবেদন করবেন

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত শর্ত, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জানতে এবং আবেদন করতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আরএফএল গ্রুপে ম্যানেজার পদে চাকরি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘সিনিয়র ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে মোট দুইজনকে নিয়োগ দেওয়া হবে।

ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম ও যোগ্যতা

আরএফএল গ্রুপের প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে সিনিয়র ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

প্রার্থীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

বেতন ও চাকরির ধরন

এটি একটি ফুলটাইম বেসরকারি চাকরি। নির্বাচিত প্রার্থীর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা এবং প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের ঢাকা ও হবিগঞ্জ জেলায় কাজ করতে হতে পারে। তাই আবেদনকারীদের উল্লিখিত কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা

আরএফএল গ্রুপের এই পদে আবেদন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করার শেষ সময় ৬ অক্টোবর।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে

যেভাবে আবেদন করবেন

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত শর্ত, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জানতে এবং আবেদন করতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত