সংবাদ

আগাছা পরিষ্কার নিয়ে সংঘর্ষে কৃষকের প্রাণহানি

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

আগাছা পরিষ্কার নিয়ে সংঘর্ষে কৃষকের প্রাণহানি
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচঙে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই ভাইসহ অন্তত তিনজন আহত হয়েছেন। নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চালবন হাওড়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে সঙ্গে নিয়ে চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ ও বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে সংঘর্ষে কৃষক নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আগাছা পরিষ্কার নিয়ে সংঘর্ষে কৃষকের প্রাণহানি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের বানিয়াচঙে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই ভাইসহ অন্তত তিনজন আহত হয়েছেন। নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চালবন হাওড়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে সঙ্গে নিয়ে চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ ও বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে সংঘর্ষে কৃষক নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত