সংবাদ

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৫
ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জসিম (৩৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা তিন পুরুষ ও দুই নারীসহ মোট পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিরবাজার-গফরগাঁও সড়কের কানিহারী ইউনিয়নের তিরখী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিরখী মোড়ে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে একটি বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জসিমের মৃত্যু হয়। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, 'দুর্ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করি। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর সুযোগ বুঝে ট্রাক চালক পালিয়ে যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ায় বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের চিকিৎসায় সহায়তার পাশাপাশি পলাতক ট্রাকচালকে শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জসিম (৩৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা তিন পুরুষ ও দুই নারীসহ মোট পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিরবাজার-গফরগাঁও সড়কের কানিহারী ইউনিয়নের তিরখী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিরখী মোড়ে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে একটি বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জসিমের মৃত্যু হয়। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, 'দুর্ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করি। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর সুযোগ বুঝে ট্রাক চালক পালিয়ে যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ায় বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের চিকিৎসায় সহায়তার পাশাপাশি পলাতক ট্রাকচালকে শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত