সংবাদ

ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি

প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি
ছবি: সংবাদ

নীলফামারীর ডোমার উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বোড়াগাড়ী হাটে উপজেলা প্রশাসনের অভিযানে এ জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার ও মাটিতে পুঁতে ফেলা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও শায়লা সাঈদ তন্বী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বোড়াগাড়ী হাটে উপজেলা প্রশাসনের অভিযানে এ জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার ও মাটিতে পুঁতে ফেলা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও শায়লা সাঈদ তন্বী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত