নীলফামারীর ডোমার উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতে সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৩ লাখ টাকা চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম চিকনমাটি মাদ্রাসাপাড়া এলাকায় এক চালকের বাসা থেকে ২ ভরি স্বর্ণ চুরি হয়। একই রাতে ওয়াটার পার্ক সংলগ্ন এলাকার একটি মুদি দোকানের তালা ভেঙে নগদ ২ লাখ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। পরদিন মঙ্গলবার সকালে মির্জাগঞ্জের মফিজ উদ্দীনপাড়ায় তছলিম উদ্দীনের বসতবাড়ির তালা ভেঙে আরও আড়াই ভরি স্বর্ণালঙ্কার চুরি যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন