মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় অনুষ্ঠিত হয়েছে এক মাদকবিরোধী সমাবেশ। জাঁকজমকপূর্ণ এই আয়োজনেই ঘটেছে এক অন্যরকম ঘটনা–অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নিয়ে আত্মসমর্পণ করেছেন এক মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় উপজেলার জয়রামপুর চায়ের দোকান মোড়ে স্থানীয় ‘যুব সমাজ মাদক নির্মূল কমিটি’র উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিনিধি ফারুক হোসাইন বাবু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তার উপস্থিতিতেই ওই মাদক ব্যবসায়ী ভুল স্বীকার করে ভবিষ্যতে কখনো মাদকের সাথে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মাদকমুক্ত সুস্থ জীবনের শপথ পাঠ করানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, 'মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে তছনছ করে দেয়। শুধু পুলিশি অভিযান দিয়ে মাদক পুরোপুরি নির্মূল সম্ভব নয়; এর জন্য সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।'
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সম্পাদক রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ্ উদ্দিন এবং হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন