সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্বদানকারীসহ গ্রেপ্তার ২০

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্বদানকারীসহ গ্রেপ্তার ২০
ছবি : সংবাদ

ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী মূল আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজারী রোডে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে দ্রুত অভিযান শুরু করে।

অভিযানকালে শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–নোয়াখালীর সেনবাগ উপজেলার ফখরুল ইসলাম (২৩), ইমাম হোসেন (২৪), শহিদুল ইসলাম স্বাধীন (২৩), রোহান পাটোয়ারী (২৩), ফখর (২২), মো. তানিম (২২), গোলাম রাব্বি (২৩) ও নুর ইসলাম (২২)। এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহের হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, একই রাতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবার, মাদকসেবন ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এক রাতের অভিযানে মোট ২০ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্বদানকারীসহ গ্রেপ্তার ২০

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী মূল আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজারী রোডে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে দ্রুত অভিযান শুরু করে।

অভিযানকালে শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–নোয়াখালীর সেনবাগ উপজেলার ফখরুল ইসলাম (২৩), ইমাম হোসেন (২৪), শহিদুল ইসলাম স্বাধীন (২৩), রোহান পাটোয়ারী (২৩), ফখর (২২), মো. তানিম (২২), গোলাম রাব্বি (২৩) ও নুর ইসলাম (২২)। এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহের হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, একই রাতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবার, মাদকসেবন ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এক রাতের অভিযানে মোট ২০ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত