সংবাদ

দর্শনায় কাজী ফার্মসের ৯ লাখ টাকার ভুট্টা গায়েব

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

দর্শনায় কাজী ফার্মসের ৯ লাখ টাকার ভুট্টা গায়েব
ছবি: সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় কাজী ফার্মস লিমিটেডের ক্রয়কেন্দ্র থেকে ভোলায় পাঠানোর উদ্দেশ্যে ট্রাকে লোড করা প্রায় ৯ লাখ টাকার ভুট্টা গন্তব্যে পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা বোঝাই ট্রাকটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে পথিমধ্যে বিক্রি করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীর বিরুদ্ধে দর্শনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির দর্শনা প্রতিনিধি ইকবাল কবির জাহিদ থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাজী ফার্মসের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর একটি পরিবহনের ট্রাকে ৮ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা লোড করা হয়। দর্শনা থানার পারকৃষ্ণপুর এলাকার ট্রাকচালক মহিবুল ইসলামের ভোলার ঘোষঘাটে কাজী ফার্মসের ইউনিটে যাওয়ার কথা ছিল।

কিন্তু চালক দুই দিন ট্রাকটি দর্শনার রামনগর মোড়ে ফেলে রাখেন এবং ১৩ সেপ্টেম্বর হেলপারকে না নিয়েই একা রওনা হন। নির্ধারিত দুই দিন পার হলেও ভোলায় ভুট্টা পৌঁছায়নি এবং চালকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কোম্পানির প্রতিনিধি জানান, গত ১৭ সেপ্টেম্বর ট্রাকমালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, চালক ১৪ সেপ্টেম্বর ফিরে এসে তার ভাড়ার হিসাব বুঝিয়ে দিয়ে চলে গেছেন। তবে দর্শনা থেকে ভোলা গিয়ে মাত্র এক দিনের মধ্যে ফিরে আসা অবিশ্বাস্য বলে জানান ওই প্রতিনিধি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দর্শনায় কাজী ফার্মসের ৯ লাখ টাকার ভুট্টা গায়েব

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনায় কাজী ফার্মস লিমিটেডের ক্রয়কেন্দ্র থেকে ভোলায় পাঠানোর উদ্দেশ্যে ট্রাকে লোড করা প্রায় ৯ লাখ টাকার ভুট্টা গন্তব্যে পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা বোঝাই ট্রাকটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে পথিমধ্যে বিক্রি করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীর বিরুদ্ধে দর্শনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির দর্শনা প্রতিনিধি ইকবাল কবির জাহিদ থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাজী ফার্মসের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর একটি পরিবহনের ট্রাকে ৮ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা লোড করা হয়। দর্শনা থানার পারকৃষ্ণপুর এলাকার ট্রাকচালক মহিবুল ইসলামের ভোলার ঘোষঘাটে কাজী ফার্মসের ইউনিটে যাওয়ার কথা ছিল।

কিন্তু চালক দুই দিন ট্রাকটি দর্শনার রামনগর মোড়ে ফেলে রাখেন এবং ১৩ সেপ্টেম্বর হেলপারকে না নিয়েই একা রওনা হন। নির্ধারিত দুই দিন পার হলেও ভোলায় ভুট্টা পৌঁছায়নি এবং চালকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কোম্পানির প্রতিনিধি জানান, গত ১৭ সেপ্টেম্বর ট্রাকমালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, চালক ১৪ সেপ্টেম্বর ফিরে এসে তার ভাড়ার হিসাব বুঝিয়ে দিয়ে চলে গেছেন। তবে দর্শনা থেকে ভোলা গিয়ে মাত্র এক দিনের মধ্যে ফিরে আসা অবিশ্বাস্য বলে জানান ওই প্রতিনিধি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত