সংবাদ

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে টানা এক সপ্তাহের আন্দোলন স্থগিত, আগামীকাল বৈঠক

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে টানা এক সপ্তাহের আন্দোলন স্থগিত, আগামীকাল বৈঠক
ছবি: সংবাদ

বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই, দুই মাসের বকেয়া বেতন প্রদান ও নিয়োগপত্র চালুর দাবিসহ চার দফা আদায়ে বরিশালের ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস’-এর শ্রমিকদের এক সপ্তাহের টানা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রমিকেরা জানান, বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের চাকরির নিয়োগপত্র প্রদান, ছাঁটাইকৃতদের পুনর্বহাল এবং শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে গত ১১ সেপ্টেম্বর থেকে কারখানার ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিএম কলেজ রোডে কারখানার সামনের সড়ক অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে মালিক কর্তৃপক্ষ আলোচনায় বসতে রাজি হলে আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) শ্রম অধিদপ্তর, কারখানা মালিক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী ডা. মনীষা চক্রবর্তীর উপস্থিতিতে বৈঠক হওয়ার কথা রয়েছে। দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

অভিযোগ করে শ্রমিক নেতারা বলেন, কারখানা কর্তৃপক্ষ বাইরে বন্ধের নোটিশ ঝুলিয়ে রাতের আঁধারে অন্য এলাকা থেকে নতুন শ্রমিক এনে ভেতরে কাজ করাচ্ছে। স্থানীয় শ্রমিকদের ১২ ঘণ্টা কাজ করিয়ে ওভারটাইম না দিয়ে মাত্র ১০ টাকা নাশতার ভাতা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার, যেমন - নিয়োগপত্র ও বকেয়া বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এ নিয়ে শনিবারের বৈঠকে আলোচনার কথা রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে টানা এক সপ্তাহের আন্দোলন স্থগিত, আগামীকাল বৈঠক

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই, দুই মাসের বকেয়া বেতন প্রদান ও নিয়োগপত্র চালুর দাবিসহ চার দফা আদায়ে বরিশালের ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস’-এর শ্রমিকদের এক সপ্তাহের টানা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রমিকেরা জানান, বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের চাকরির নিয়োগপত্র প্রদান, ছাঁটাইকৃতদের পুনর্বহাল এবং শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে গত ১১ সেপ্টেম্বর থেকে কারখানার ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিএম কলেজ রোডে কারখানার সামনের সড়ক অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে মালিক কর্তৃপক্ষ আলোচনায় বসতে রাজি হলে আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) শ্রম অধিদপ্তর, কারখানা মালিক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী ডা. মনীষা চক্রবর্তীর উপস্থিতিতে বৈঠক হওয়ার কথা রয়েছে। দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

অভিযোগ করে শ্রমিক নেতারা বলেন, কারখানা কর্তৃপক্ষ বাইরে বন্ধের নোটিশ ঝুলিয়ে রাতের আঁধারে অন্য এলাকা থেকে নতুন শ্রমিক এনে ভেতরে কাজ করাচ্ছে। স্থানীয় শ্রমিকদের ১২ ঘণ্টা কাজ করিয়ে ওভারটাইম না দিয়ে মাত্র ১০ টাকা নাশতার ভাতা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার, যেমন - নিয়োগপত্র ও বকেয়া বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এ নিয়ে শনিবারের বৈঠকে আলোচনার কথা রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত