সংবাদ

আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানর একাদশ

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ এএম

আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানর একাদশ
ছবি : সংবাদ

নওগাঁর সাপাহারে ১৬ দলীয় আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ধামইরহাট ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তানর ফুটবল একাদশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাপাই জিয়ন ক্লাবের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ। খেলা শুরুর পর থেকেই মাঠজুড়ে ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণের উত্তেজনা। দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় তানর ফুটবল একাদশের করা একমাত্র গোলটি। আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকেরা।

ফাইনাল ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শনার্থীদের উপস্থিতিতে মদনশিং প্রাথমিক বিদ্যালয় মাঠ উৎসবে মুখর হয়ে ওঠে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে জাঁকজমকপূর্ণ ট্রফি তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানর একাদশ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর সাপাহারে ১৬ দলীয় আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ধামইরহাট ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তানর ফুটবল একাদশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাপাই জিয়ন ক্লাবের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ। খেলা শুরুর পর থেকেই মাঠজুড়ে ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণের উত্তেজনা। দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় তানর ফুটবল একাদশের করা একমাত্র গোলটি। আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকেরা।

ফাইনাল ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শনার্থীদের উপস্থিতিতে মদনশিং প্রাথমিক বিদ্যালয় মাঠ উৎসবে মুখর হয়ে ওঠে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে জাঁকজমকপূর্ণ ট্রফি তুলে দেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত