সংবাদ

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
ছ‌বি: সংগৃ‌হিত

দেশের আটটি জেলার অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য বিশেষ আবহাওয়া পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ র‌বিবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
​আবহাওয়া দপ্তরের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সাথে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
​বিদ্যমান আবহাওয়া পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের উল্লেখিত অঞ্চলগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর পুন. ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের আটটি জেলার অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য বিশেষ আবহাওয়া পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ র‌বিবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
​আবহাওয়া দপ্তরের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সাথে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
​বিদ্যমান আবহাওয়া পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের উল্লেখিত অঞ্চলগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর পুন. ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত