সংবাদ

সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ রোধে বিজিবি-বিএসএফের বৈঠক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ রোধে বিজিবি-বিএসএফের বৈঠক
সীমান্ত হত্যা বন্ধ ও সীমান্ত অপরাধ রুখতে পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এই দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর) সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল ঘটনাটি নিশ্চিত করেছেন।

বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) দলজিত সিং।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, যৌথ টহল ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক তথ্য আদান-প্রদান বাড়ানোসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষই এদিনের আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক বলে অভিহিত করেছে।

বৈঠকে সীমান্তে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি পারস্পরিক যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তে স্থায়ী শান্তি বজায় রাখতে দুই বাহিনীর মধ্যে পেশাদারত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

উভয় বাহিনীর শীর্ষ কর্মকর্তা প্রকাশ করেন, এই বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বার্তা সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি ও পারস্পরিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ রোধে বিজিবি-বিএসএফের বৈঠক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত