সংবাদ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি
ছবি : সংগৃহীত

অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হকের (এহসান বিন মুজাহির) বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল প্রেস ক্লাব। অবিলম্বে মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্টে প্রেস ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্যসচিব রুবেল আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, আবুজার বাবলাসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য।

যৌথ বিবৃতিতে প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্যসচিব রুবেল আহমেদ বলেন, শ্রীমঙ্গল উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ডা. সিনথিয়া তাসনিম সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে যে মামলা করেছেন, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা।

তারা আরও বলেন, সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়ম নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে মামলা করার এই প্রবণতা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

বিবৃতিতে সাংবাদিক এহসানুল হকসহ সব গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার এবং ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে কড়া হুঁশিয়ারি দেন নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত