সংবাদ

মোকামতলায় মাদক সেবনের সময় আটক ৪ যুবকের কারাদণ্ড

প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

মোকামতলায় মাদক সেবনের সময় আটক ৪ যুবকের কারাদণ্ড
ছবি : সংবাদ

বগুড়ার মোকামতলায় মাদক সেবনের সময় চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার শংকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন- মোকামতলার শংকরপুর প্রধানপাড়া গ্রামের শাওন মিয়া (২৮), চাকলমা গ্রামের নাহিদ হাসান (২৮) এবং শংকরপুর গ্রামের দুই ভাই সোহান মিয়া (২৫) ও রাজন মিয়া (২১)।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শংকরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই চারজনকে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলায় মাদক সেবনের সময় আটক ৪ যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার মোকামতলায় মাদক সেবনের সময় চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার শংকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন- মোকামতলার শংকরপুর প্রধানপাড়া গ্রামের শাওন মিয়া (২৮), চাকলমা গ্রামের নাহিদ হাসান (২৮) এবং শংকরপুর গ্রামের দুই ভাই সোহান মিয়া (২৫) ও রাজন মিয়া (২১)।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শংকরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই চারজনকে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত