সংবাদ

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি
চাঁদপুরের মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর। ছবি : সংবাদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে কমপক্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-মো. জালাল জমাদ্দার, মো. সেলিম জমাদ্দার, সুফিয়ান জমাদ্দার, কামরুল জমাদ্দার ও মানিক মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ জালাল জমাদ্দারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. জালাল জমাদ্দার বলেন, ‘হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, স্বর্ণালংকার, মালামালসহ সব পুড়ে গেছে। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। এখন খোলা আকাশের নিচে ছাড়া আমাদের থাকার জায়গা নেই।’

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। পাঁচটি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়েছে। এতে দুইজন আহত হয়েছেন। একটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত