সংবাদ

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি নেতাদের

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি নেতাদের
ছবি : সংবাদ

ফেনীতে কোনো ধরনের সন্ত্রাস-নৈরাজ্য করলে পিঠের চামড়া থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

সংগঠনটির জেলা সভাপতি এসএম সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে মিজান রোডের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদার, সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, ‘কারা দেশে গুম, খুন, হত্যা, রাহাজানি চালিয়েছিল। কারা দেশের টাকা পাচার করেছিল। তারা আবার দেশকে অস্থিতিশীল করছে। আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবেন, তারা ভুলে যান, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আপনাদের আপা পালিয়ে গেছে। অতীতে কোনো নেত্রী এভাবে পালিয়ে যায়নি। আপনারা যদি মনে করেন, আপনাদের নেত্রী আসবেন, তাহলে ভুল ভাবছেন। আমরা তা হতে দেব না। আপনাদের বলব, সাবধান হয়ে যান। নৈরাজ্য সৃষ্টি করলে আমরা কিন্তু বসে থাকব না।’

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেছেন, ‘কারা সন্ত্রাস করার পরিকল্পনা করছেন, এগুলো আমরা সবই জানি। সাবধান হয়ে যান। নৈরাজ্যের চেষ্টা করলে পিঠের চামড়াও থাকবে না। আমরা হাতে চুড়ি পরে বসে থাকব না। ১৭ বছর পর গণতন্ত্র ফিরে পেয়েছি। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব ছাত্র ভাইদের। ফ্যাসিস্ট যেন ফিরে আসতে না পারে, সেজন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি।’

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেছেন, ‘সারাদেশে কারা হত্যা, গুম, নৈরাজ্য চালিয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, নিরীহ মা-বোন, ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। আজ তারাই আবার নৈরাজ্য করার জন্য ভারতের বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। রাতের অন্ধকারে মিছিল-স্লোগান দিয়ে আবার ফিরে আসার স্বপ্ন দেখছেন তারা, ভুলের স্বর্গে আছেন। যে নেত্রী নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারাই আবার বলছেন ডিসেম্বরে নাকি নেত্রী আসবেন। অর্থনীতিকে পঙ্গু করে, ভারতের সঙ্গে আঁতাত করে বিদ্যুৎ ব্যবস্থা ও রাষ্ট্রীয় কোষাগারকে ধ্বংস করেছে। ছাত্র-জনতাকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। খুনীদের বিচার হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি নেতাদের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত