সংবাদ

সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মা ও অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, এমপি পত্নী ফরিদা বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং দপ্তর সম্পাদক মো. রবিউল হক চৌধুরী (রবি)।

এ ছাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি প্রকাশ করা হয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করা হয়।

মা ও অভিভাবক সমাবেশে শিশুদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের আরও নিবিড় সমন্বয় গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত