সংবাদ

দোহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

দোহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

ঢাকার দোহারে মারুফা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর আলমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফা আক্তার উপজেলার রাধানগর এলাকার হারুন শেখের মেয়ে এবং মধুরচর গ্রামের সৌদি প্রবাসী কাউসার মোল্লার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার আলমবাজার এলাকায় নিজ ঘরের আড়ার সঙ্গে মারুফা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত মারুফা আক্তারের শাশুড়ি জানান, গতকাল মঙ্গলবার তার ছেলের স্ত্রী মারুফা আক্তার তাদের বাড়ি থেকে ভালোভাবেই বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে তার সঙ্গে কথা হয়। এ সময় তিনি ছেলের খোঁজখবর নেন। পরে সকালের দিকে শুনতে পান, তার বউমা আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মারুফা আক্তারের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় দোহার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দোহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার দোহারে মারুফা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর আলমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফা আক্তার উপজেলার রাধানগর এলাকার হারুন শেখের মেয়ে এবং মধুরচর গ্রামের সৌদি প্রবাসী কাউসার মোল্লার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার আলমবাজার এলাকায় নিজ ঘরের আড়ার সঙ্গে মারুফা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত মারুফা আক্তারের শাশুড়ি জানান, গতকাল মঙ্গলবার তার ছেলের স্ত্রী মারুফা আক্তার তাদের বাড়ি থেকে ভালোভাবেই বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে তার সঙ্গে কথা হয়। এ সময় তিনি ছেলের খোঁজখবর নেন। পরে সকালের দিকে শুনতে পান, তার বউমা আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মারুফা আক্তারের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় দোহার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত