রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালত এবং পারিবারিক আপিল আদালত রাজবাড়ীর বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার খামারডাঙ্গীর মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে এই মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে খুন হন কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালত এবং পারিবারিক আপিল আদালত রাজবাড়ীর বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার খামারডাঙ্গীর মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে এই মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে খুন হন কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন।

আপনার মতামত লিখুন