সংবাদ

ছেলের হাসুয়ার কোপে মা নিহত, আশঙ্কাজনক অবস্থায় বাবা

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

ছেলের হাসুয়ার কোপে মা নিহত, আশঙ্কাজনক অবস্থায় বাবা
ছবি : সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো হাসুয়ার কোপে মা নিহত হয়েছেন। এ সময় বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাবা। এই ঘটনার পর অভিযুক্ত ছেলে আমিনুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে মোহনপুর উপজেলার মৌগাছি সরদারপাড়া গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী। গুরুতর আহত মুজিব সরদারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মারাত্মক মাদকাসক্ত। মাদকের টাকার জন্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করত ও ঝগড়ায় জড়াত। পরিবার থেকে তাকে সংশোধনের চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি। বুধবার রাতেও পারিবারিক কলহের একপর্যায়ে আমিনুল মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ঘরে থাকা ধারালো হাসুয়া এনে মা জান্নাতুনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্ত্রীর চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে এলে বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করে সে। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুজিব সরদারকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান, জন্মদাত্রী মাকে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ছেলের হাসুয়ার কোপে মা নিহত, আশঙ্কাজনক অবস্থায় বাবা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো হাসুয়ার কোপে মা নিহত হয়েছেন। এ সময় বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাবা। এই ঘটনার পর অভিযুক্ত ছেলে আমিনুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে মোহনপুর উপজেলার মৌগাছি সরদারপাড়া গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী। গুরুতর আহত মুজিব সরদারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মারাত্মক মাদকাসক্ত। মাদকের টাকার জন্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করত ও ঝগড়ায় জড়াত। পরিবার থেকে তাকে সংশোধনের চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি। বুধবার রাতেও পারিবারিক কলহের একপর্যায়ে আমিনুল মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ঘরে থাকা ধারালো হাসুয়া এনে মা জান্নাতুনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্ত্রীর চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে এলে বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করে সে। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুজিব সরদারকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান, জন্মদাত্রী মাকে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত