সংবাদ

কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার-২

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার-২
ছবি : সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) কুপিয়ে হত্যাচেষ্টা এবং টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। রোববার (৮ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে।

এর আগে গত শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন - উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬)।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ব্যবসায়ী নুর মোহাম্মদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ। নির্জন স্থানে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তার মাথা ও হাঁটুতে মারাত্মক আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাত গভীর হলেও নুর মোহাম্মদ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, দুজনকে গ্রেপ্তার ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকাসহ বাকি মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার-২

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত