সংবাদ

দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি
ছবি : সংবাদ

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি বা কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটির দিনেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে আমাদের আগেই চিঠি দিয়ে জানিয়েছেন।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, সোমবার দীপাবলীতে ভারত সরকারের সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি বেনাপোল বন্দর ব্যবসায়ীদের আগেই অবহিত করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারতে কালীপূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। নিয়ম অনুযায়ী ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সোমবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু থাকবে। এছাড়া ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রাখা হবে।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই এই বন্দর দিয়ে আসে এবং প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে যাতায়াত করে। আমদানি-রপ্তানি বন্ধ থাকার এই দিনে বন্দর ও কাস্টমস সচল থাকলেও ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক বিরতি থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত