সংবাদ

নরইস্টার ঝড়ে তছনছ নিউইয়র্ক ও নিউ জার্সি : জরুরি অবস্থা জারি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

নরইস্টার ঝড়ে তছনছ নিউইয়র্ক ও নিউ জার্সি : জরুরি অবস্থা জারি
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’-এর তাণ্ডবে চরম বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া ও উপকূলে ভয়াবহ প্লাবণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, বোস্টন ও নিউইয়র্ক সিটিসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক উপকূলীয় বন্যা ও বাতাসের গতি বাড়ার আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে। ঝড়ো বাতাসের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের এক লাখেরও বেশি পরিবার অন্ধকারে দিন কাটাচ্ছে।

ঝড় ‘নরইস্টার’-এর প্রভাবে আকাশপথে যাতায়াত ব্যবস্থাও ভেঙে পড়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, ১,২০০-র বেশি উড্ডয়ন বাতিল এবং আরও ২,৪০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পূর্ণিমার কারণে উপকূলীয় উপচে পড়া পানিতে জোয়ারের প্রভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকার বাসাবাড়ি ও রাস্তায় ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে।

নিরাপত্তার স্বার্থে বড় বড় গণজমায়েত ও কনসার্ট স্থগিত করা হয়েছে। বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্ট এবং নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিংভাল’ বাতিল ঘোষণা করা হয়। এছাড়া নিউ ইয়র্ক রেড বুলসের ফুটবল ম্যাচ ও বোস্টন রেড সক্সের বেসবল ম্যাচ বাতিল অথবা ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে অনুরোধ জানিয়েছেন। ঘণ্টায় প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস থাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নরইস্টার ঝড়ে তছনছ নিউইয়র্ক ও নিউ জার্সি : জরুরি অবস্থা জারি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত