সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ক্লাবের ব্যস্ততা শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হামজা চৌধুরী আজ বুধবারের ম্যাচ দিয়ে প্রথমবারের মতো এবারের আসরে মাঠে নামতে পারেন। আক্রমণভাগেও দেখা যেতে পারে নতুন মুখ।
ভুটানের বিপক্ষে ম্যাচে ছিলেন না হামজা। তাঁর ফেরায় মাঝমাঠের পরিকল্পনায় নতুন সমন্বয় আনতে পারে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেওয়া ফারহান আলী ওয়াহিদকেও শুরুর একাদশে রাখার সম্ভাবনা রয়েছে।
আগের ম্যাচে বদলি হিসেবে নেমে বাংলাদেশের জয়সূচক গোল করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তাঁকে শুরু থেকেই খেলানো হতে পারে। তবে চোটের কারণে বিশ্বনাথ ঘোষের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভুটানের বিপক্ষে তিনি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছিলেন। বিশ্বনাথ মাঠে নামতে না পারলে তাঁর জায়গায় আক্রমণভাগে ইব্রাহিমকে ব্যবহার করা হতে পারে।
বাঁ প্রান্তে ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে ফারহানকে দেখা যেতে পারে। এ ছাড়া সৈয়দ কাজেম কিরমানী শাহরও একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগের ম্যাচের তুলনায় বাংলাদেশের শুরুর একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের লক্ষ্য শুধু জয় নয়, গ্রুপের শীর্ষস্থান ধরে রাখাও। ভুটানকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে গ্রুপ ‘এ’-এর সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।
অন্যদিকে শ্রীলঙ্কার সংগ্রহ ১ পয়েন্ট। ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। ফলে বাংলাদেশের বিপক্ষে ড্র করতে পারলেই গ্রুপসেরা হিসেবে পরের পর্বে যাবে বাংলাদেশ।
নকআউট পর্বের আগে দলের ছন্দ ঝালিয়ে নেওয়ার পাশাপাশি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করাই এখন বাংলাদেশের লক্ষ্য।
বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকছেন যারা : মেহেদী হাসান শ্রাবণ , জিদান আলেকজান্ডার ইউসুফ ,তারিক কাজী , সৈয়দ কাজেম কিরমানী শাহ , জায়ান আহমেদ , সাদ উদ্দিন , হামজা চৌধুরী , সমিত সোম , রাকিব হোসেন , মোহাম্মদ ইব্রাহিম , ফারহান আলী ওয়াহিদ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন