বরিশালের গৌরনদীতে একটি ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের পর মামলাটি আপস-মীমাংসা করতে বাদীকে তীব্র চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। বাদিনীর দাবি, আপসে রাজি না হওয়ায় আসামির স্বজনরা তাকে হুমকি, গালিগালাজ ও সামাজিকভাবে হেয় করার পাশাপাশি উল্টো ১০ লাখ টাকার চাঁদা দাবির ভুয়া অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন।
মামলার বিবরণ অনুযায়ী, স্বামী বিদেশে থাকার সুযোগে বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী এলাকার তিন সন্তানের জননীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভয় দেখিয়ে শ্রীনগরের একটি ভাড়া বাসায় নিয়ে সাড়ে দুই মাসেরও বেশি সময় আটকে রেখে ধর্ষণ করেন প্রতিবেশী হালিম সন্ন্যামাত। পরবর্তীতে ভুক্তভোগী নারী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে পিবিআই তদন্ত শেষে চার্জশিট দাখিল করে। গত ১ মে পুলিশ আসামি হালিমকে গ্রেপ্তার করে, যিনি বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
কারাগারে থাকা আসামির স্বজনদের বিরুদ্ধে বাদিনী অভিযোগ করেন, আপসে রাজি না হওয়ায় এখন তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হচ্ছে। এ নিয়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার পর আসামি হালিম সন্ন্যামাতের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, মামলার বাদীকে হয়রানি করার লিখিত অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন