ভোলার চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ হওয়া বসার পন্ডিত (৩৫) নামে এক যুবকের পেট কাটা ও গলায় দাগ থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সন্দেহভাজনদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বসার পন্ডিত ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে সালমা বেগম নামের এক নারী ও তার স্বামী সাহিদুর রহমানকে আটক করেছে দক্ষিণ আইচা থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় আবুল মৃর্ধার মেয়ে সালমা বেগম ফোনে বসার পন্ডিতকে বাড়িতে ডেকে নেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রোববার বেলা ১২টার দিকে সালমার বাড়ির সামনের কচুরিপানায় ভরা ডোবায় বসার পন্ডিতের ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ক্ষতের দাগ রয়েছে।
খবর পেয়ে উত্তেজিত জনতা সন্দেহভাজন সালমার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা সদর) আহসানুজ্জামান পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ও দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের বাবা আবুল কাশেম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ফোনে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান জানান, ‘হত্যাকাণ্ডের কারণ উন্মোচন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন