সংবাদ

৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম

৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের বিদ্যুৎপ্রবাহ বাধাগ্রস্ত করা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বেশ কিছু এলাকায় বিভিন্ন সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার পৃথক বিজ্ঞপ্তিতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এ তথ্যের কথা জানায়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নোটিশ অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় গাছের ডালপালা কাটার কাজ চলছে। এ কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা নাটোরের কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজ নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন হলে দ্রুত সময়ে মধ্যে সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের সুরক্ষায় গাছের ডাল কাটার কারণে ১১ কেভি বাইপাস ফিডারের অধীনে থাকা কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধ থাকবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত (আড়াই ঘণ্টা) ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। এরপর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (চার ঘণ্টা) সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এ সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দুই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য উভয় সংস্থা স্থানীয় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত