নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস এবং নকল লাল চিনি বিক্রির দায়ে ফেনীতে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্তেম্বর) দুপুরে শহরের বিসিক ও সালাহউদ্দিন মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, বিইআরসি নির্ধারিত ১২ কেজির এলপিজির খুচরা মূল্য ১,৫৮৫ টাকা হলেও বিএম এলপিজি গ্যাসের স্থানীয় ডিলার ‘মেসার্স মক্কা ট্রেডিং করপোরেশন’ তা পাইকারি পর্যায়ে ১,৭৩০ টাকায় বিক্রি করছিল। কেনাবেচার কোনো বৈধ ভাউচার দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সালাহউদ্দিন মোড় এলাকায় নকল লাল চিনি বিক্রির দায়ে ‘মেসার্স সায়েম খাদ্য বিতান’ নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, বাজারে শৃঙ্খলা ফেরাতে ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন