গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে 'পিচ্চি রাজা' নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রিজন ভ্যানের চালকসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন - এসআই প্রবীর কুমার, কনস্টেবল জাকির হোসেন, মোহাম্মদ সাকিব, শাকিল হোসেন এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কারাগার-১ থেকে ৩০ জন হাজতিকে ঢাকার আদালতে নেওয়া হয়। রাতে ফেরার পথে গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় পৌছালে প্রাকৃতিক কাজ সারার কথা বলে প্রিজন ভ্যান থেকে নামেন রাজা। শৌচাগারে নেওয়ার পর সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যান।
পলাতক রাজা ওরফে 'পিচ্চি রাজা' (৩০) ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। গত ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন