রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বিভিন্ন অপরাধ দমনে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ৮টি অপরাধ বিভাগ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক টিম এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তার করা হয় তেজগাঁও বিভাগ থেকে–৭৪ জন। এ ছাড়া মিরপুর বিভাগে ৭১ জন, মতিঝিলে ৬৮ জন, ওয়ারীতে ৫১ জন, উত্তরায় ৪২ জন, গুলশানে ৩৬ জন, লালবাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকেও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি তলোয়ার, ১টি চাপাতি, লোহার রডের মাথায় যুক্ত ১টি ধারালো গোলাকৃতির চাকতি, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন ও ৬৬৮ গ্রাম গাঁজা।
পুলিশের এই অভিযানে ঢাকাজুড়ে সংশ্লিষ্ট থানায় মোট ২৬টি নতুন মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন